যে হাত আগুন দিবে সে হাত পুড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ৪ নভেম্বর ২০২৩ শনিবার
জনসভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহিত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা এভাবে আগুন দিয়ে পোড়াবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে। দরকার হলে তাদের ধরে ওই আগুনের মধ্যে ফেলতে হবে। যেই হাত দিয়ে তারা আগুন দিবে সেই হাত আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। তবেই তাদের শিক্ষা হবে।
আগারগাঁও-মতিঝিল মেট্রোরেলের উদ্বোধন ঘোষণা উপলক্ষ্যে আজ শনিবার আরামবাগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
যারা বাসে আগুন দেয়, গাড়িতে আগুন দেয়, তারা বাসে চড়ে না এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, তাদের গাড়ি নাই, তাদের জিনিসপত্র নাই, জনগণ যদি সেগুলো পোড়াতে শুরু করে তাহলে তারা কোথায় যাবে। তখন তারা কী করবে সেটাও তাদের চিন্তা করা উচিত। আমরা এখনো ধৈর্য ধরে আছি।
প্রধানমন্ত্রী বলেন, তারা তো অনেকদিন ক্ষমতায় ছিল। সে সময় পানি ছিল না, বিদ্যুৎ ছিল না, খাবার ছিল না, চিকিৎসা ছিল না, থাকার জায়গা ছিল না, একেবারে মানবেতর জীবনযাপন ছিল। আর গ্রামে গ্রামে ছিল হাহাকার।
গত ২৮ অক্টোবরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোনো মানুষ যার ভিতরে এতটুকু মনুষত্ব আছে তারা কি এভাবে পুলিশকে মারতে পারে? পুলিশ কী দোষটা করেছে?
এ সময় পুলিশকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা সেদিন যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে। অথচ ওই পুলিশের ওপর তারা আক্রমণ করেছে। পুলিশ পেছনে হটে গেছে, তারপরেও এক পুলিশকে ধরে যেভাবে তাকে লাঠিপেটা করেছে, হেলমেট খুলে ফেলে দিয়ে তারা মাথায় কুপিয়েছে।
তিনি বলেন, পুলিশের হাসপাতাল রাজারবাগ ঢুকে অ্যাম্বুলেন্স পুড়িয়ে সেখানে তাদের ওপর আক্রমণ করেছে। আনসারের ওপর হামলা করেছে। আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী বিশেষ করে মহিলাদের নির্যাতন করেছে। বিএনপির সন্ত্রাসীরা রাস্তায় ফেলে মেয়েদের অত্যাচার করেছে। আমি ধিক্কার জানাই এটা কি রাজনীতি?
আওয়ামী লীগ সভাপতি বলেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আমরা আল্লাহর ওপর ভরসা রাখি। জনগণের সমর্থনে আস্থা রাখি। খালেদা জিয়া তো বলেছিলেন, একশ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। আজকে সে কথাতেই আটকে গেছে বিএনপি। আওয়ামী লীগ চার বার ক্ষমতায়। আবারও মানুষের সমর্থন নিয়ে আমরা ক্ষমতায় আসব। আর বিএনপি গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











