ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ০:৩১:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

যোগ্যরা নারী আসনে মনোনয়ন পাবে : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৫ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, যারা সংসদে অবদান রাখতে এবং দলকে শক্তিশালী করতে পারবে তাদেরকেই জাতীয় পার্টির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হবে। যোগ্যরাই নারী আসনে মনোনয়ন পাবে।
আজ বুধবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে পার্টির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের তিনি এ কথা বলেন।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং দলের সাথে তাদের অতীত এবং বর্তমান অবদানও বিবেচনা করা হবে জানিয়ে জিএম কাদের বলেন, সাক্ষাতকার শেষে তালিকা চুড়ান্ত অনুমোদনের জন্য পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছে পাঠানো হবে।
এসময় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট গোলাম কিবরিয়া টিপুু, শেখ মুহম্মদ সিরাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম চৌধুরী ও লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।