যৌনদাসী থেকে আজ নোবেলজয়ী নাদিয়া মুরাদ
অনু সরকার | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:২৩ পিএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার
এ যেন ঠিক সিনেমার গল্পের মত, সত্যি যেন স্বপ্ন। ইসলামিক স্টেট-এর যৌনদাসী হিসেবে দিনের পর দিন গণধর্ষিতা হয়েছেন। সইতে হয়েছে আরও নানা অকথ্য অত্যাচার। কাঁদতে কাঁদতে চোখের জলও শুকিয়ে গিয়েছিল এক সময়। কিন্তু শরীর আর মনের নিদারুণ যন্ত্রণার মধ্যেও বার বার ভেবে গিয়েছিলেন একটা কথাই-এখান থেকে পালাতে হবে। পালাতেই হবে। চরম ঝুঁকি নিয়ে সেই নরক থেকে বেরিয়ে আসা নাদিয়া মুরাদ আজ লাভ করলেন শান্তিতে নোবেল।
গত বছর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিজের ‘পুনরুজ্জীবন’এর কাহিনি শুনিয়েছেন নাদিয়া। শিউরে ওঠার মতো সে কাহিনি। পাকিস্তানের নারী অধিকার কর্মী মালালা ইউসুফ জাইয়ের পর সবচেয়ে কমবয়সী হিসেবে বিশ্বের সর্বোচ্চ সম্মানজনক এই পুরস্কার জিতলেন ইয়াজিদি এই তরুণী। পুরো নাম নাদিয়া মুরাদ। বয়স সবে ২৫।
‘দ্য লাস্ট গার্ল’ বইয়ের লেখক নাদিয়া বলেন, ‘সব সময় এই বেদনাদায়ক গল্প বলতে আমার ভালো লাগে না। এ কারণেই এসব ঘটনার বিস্তারিত বিবরণ আমি বইয়ে লিখেছি।’
ইরাকের শিনজারে বেড়ে উঠেছেন নাদিয়া। ইরাকের কুর্দ জনগোষ্ঠীর ইয়াজিদি ধর্মের মেয়ে নাদিয়া মুরাদ। ২০১৪-এর ইরাক যখন ইসলামিক স্টেটের দখলে একটু একটু চলে যাচ্ছিল তখন সদ্য যৌবনের কোঠায় পা রেখেছেন নাদিয়া। ১৯ বছর বয়স। ইসলামিক স্টেটের তখন তাণ্ডব চলছে ইরাকের নানা অংশ জুড়ে। দুর্ভাগ্যবশত তেমনই এক অঞ্চলের বাসিন্দা ছিলেন নাদিয়ার পরিবার। মা, বাবা এবং ছয় ভাইয়ের সঙ্গে দিব্য কাটাচ্ছিলেন। কিন্তু আইএস-এর নারকীয় তাণ্ডব ভেঙে তছনছ করে দিয়ে যায় তাঁর সেই সুখের দিন।
তখন চারদিকে ইয়াজিদি মহিলাদের জোর করে ধরে নিয়ে যাচ্ছে আইএস-এর লোকেরা। নাদিয়াও বাদ গেলেন না। যে ৫ হাজার মহিলাকে অপহরণ করেছিল আইএস, তাদের মধ্যে তিনিও ছিলেন একজন।
নাদিয়া বর্ণনা দেন, এক দিন আইএস জঙ্গিরা গ্রামে এসে ঢোকে। ইয়াজিদিদের তারা ইসলামে ধর্মান্তরণ শুরু করে। যারা বিরোধিতা করেছিলেন, মুখে কলাশনিকভ-এর নল ঢুকিয়ে গুলি করে মেরে ফেলা হচ্ছিল তাঁদের। ইয়াজিদি মেয়েরা ভয়ে গ্রামেরই একটি স্কুলে গিয়ে আশ্রয় নেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। তাঁদের টেনে টেনে বের করে তুলে নিয়ে যায় জঙ্গিরা।
শুরু হয় এক দীর্ঘ এবং ভয়ঙ্কর বাসযাত্রা। ঠাসাঠাসি বাসে তখন ইয়াজিদি মেয়েদের আর্ত চিত্কার। নাদিয়ার কথায়, এই দেখে জঙ্গিরা জোরে জোরে হাসছিল আর বলছিল, ‘এখন তোরা আইএস-এর। তোদের বিয়ে করা হবে।’ বাসে যেতেই যেতেই শুরু হয়ে গিয়েছিল যৌন নির্যাতন।
যে দিন তাকে অপহরণ করা হয়, মা-বাবা এবং ভাইয়েরা প্রতিরোধ করতে গিয়েছিলেন। চোখের সামনে নৃশংস ভাবে হত্যা করা হয় তাদের। ওই দিনই গ্রামেরই আরও ৩০০ পুরুষকে খুন করে আইএস-এর লোকেরা।
নাদিয়া এবং তার তুতো বোনেদের তুলে নিয়ে যায় আইএস। নাদিয়া জানান, এর পরই শুরু হয় ধর্ষণ। ধর্ষণ বললে ভুল হবে, শুরু হয় গণধর্ষণ। দিন নেই, রাত নেই, সময় নেই, যখনই মনে হত তাঁদের ধর্ষণ করা হত।
প্রথমবার ধর্ষণের কথাটা আলাদা ভাবে মনে আছে নাদিয়ার। আইএস ধর্ষকের মোবাইলে হঠাত্ জ্বলে উঠেছিল একটা নাম। সারা। এই একটা মাত্র নামই নাদিয়া জানতে পেরেছিল সেই নরক জীবনে। কে এই সারা? নাদিয়া জানতে পারে, সারা ওই লোকটার মেয়ের নাম।
নাদিয়ার কথায়, যারা ইয়াজিদি মহিলাদের যৌনদাসী বানিয়ে ধর্ষণ করত, তাদের স্ত্রী-রাও জানত গোটা বিষয়। আর এটাকে মেনেও নিত তারা। নাদিয়া বলেন, “আইএস মহিলারা ইয়াজিদি মহিলাদের পশুর থেকেও অধম মনে করত।”
নাদিয়া মুরাদ বলেন, মসুলে ২০ লাখ মানুষের বাস। দুই হাজার মেয়েকে আটকে রেখেছিল জঙ্গিরা। মসুলের বাসিন্দারা কেউ এগিয়ে আসেননি তাদের উদ্ধারে। যারা এগিয়ে এসেছিলেন তারা হাজার হাজার ডলার দাবি করছিলেন। বন্দি থাকাকালীন ইউরোপ, সৌদি আরব, তিউনিশিয়া থেকে একের পর এক জঙ্গি আসতো, আর নিয়মিত ধর্ষণ করত তাকে। ধর্ষণের আগে প্রার্থনাও করিয়ে নেয়া হতো।
তিনি বলেন, আমাদের জন্য, বিশেষ করে ইয়াজিদিদের জন্য, তারা (আইএস জঙ্গিরা) পুরুষদের হত্যা করছে এবং নারী ও শিশুদেরকে তাদের আস্তানায় নিয়ে যাচ্ছে। তারা ধর্মের নামে খুন, হত্যা, ধর্ষণ-সহ সব ধরনের অপরাধ করছে।
তিন মাসের বেশি বন্দি ছিলেন নাদিয়া। এই তিন মাসে কত বার ধর্ষিত হয়েছেন, কত বার তাকে মারধর করা হয়েছে তার ইয়ত্তা নেই। নাদিয়া বলেন, ধর্ষণের আগে তাদের দিয়ে প্রার্থনা করানো হত। তার পর শুরু হত মার, যৌন অত্যাচার, ধর্ষণ। ‘এক এক সময় মনে হত আত্মহত্যা করি। এই অত্যাচার সহ্য করা যায় না। পর ক্ষণেই মনে হত, না, মরব না। বেঁচে থাকব এবং এখান থেকে পালাব।’
পাশবিক অত্যাচারের বিরুদ্ধে কয়েক বার গলা উচিয়ে ছিলেন নাদিয়া। কিন্তু তার পরিণতি আরও ভয়ঙ্কর হল। ছোট্ট অন্ধকার কুঠুরিতে ঢুকিয়ে দেওয়া হল। বন্ধ করে দেওয়া হল খাবার। তবে মারধর আর ধর্ষণ কিন্তু থেমে থাকেনি।
থেনে থাকেননি নাদিয়াও। প্রতি মুহূর্তেই তিনি ছক কষেছেন কী ভাবে পালানো যায়। প্রথম বার পালাতে গিয়ে ধরা পড়ে যান। তার পর ছ’জন মিলে ধর্ষণ করতে থাকে নাদিয়াকে, তত ক্ষণ পর্যন্ত মনে আছে, যত ক্ষণ না পুরোপুরি জ্ঞান হারিয়েছিলেন তিনি।
তবে শেষ পর্যন্ত পালাতে পারেন নাদিয়া। অগস্টে অপহৃত হয়েছিলেন। পালাতে পারলেন নভেম্বরে। পালিয়ে গিয়ে আশ্রয় পান এক জার্মান অ্যাসাইলামে। চিকিত্সা শুরু হয়। ধীরে ধীরে সুস্থ হলেন শারীরিক ভাবে। কিন্তু মানসিক অবস্থা পৌঁছেছিল একেবারে তলানিতে। এই অবস্থা থেকে তাকে আলোর পথ দেখান আমল ক্লুনি নামে এক মহিলা আইনজীবী। ক্লুনি একই সঙ্গে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এবং মানবাধিকার কর্মী। নাদিয়ার মতো আরও অনেক নারী যারা আইএস-এর হাতে নির্যাতিত হয়েছেন, তাদের পরিস্থিতি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে একটি মামলা করেন।
এর পর থেকে নাদিয়াওকাজ শুরু করেন তারই মতো অত্যাচারিত, নির্যাতিত নারী ও শিশুদের নিয়ে। আর সেই কাজেরই জন্য নাদিয়া মুরাদকে আনুষ্ঠানিক ভাবে তাদের গুডউইল অ্যাম্বাসাডর করে জাতিসংঘ। আর কাজের স্বীকৃতি হিসেবে আজ তিনি যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করলেন।
শান্তিতে নোবেল জয়ী নাদিয়া মুরাদ এখন অপ্রতিরোধ্য ও মানসিক শক্তিতে বলীয়ান। যৌনদাসী থেকেএক পর্যায়ে এসে নোবেল পাওয়া মুরাদ তীব্র মনোবলেরই প্রতিচ্ছবি।
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











