যৌনপল্লীর দুই হাজার নারী পেলেন কোরবানির মাংস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৭ এএম, ১৮ জুন ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
প্রতিবারের মতো এবারও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির দুই হাজার নারীর মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় সোমবার (১৭ জুন) বিকেলে দৌলতদিয়া ইউনিয়নের উত্তরণ ফাউন্ডেশন বিদ্যালয় মাঠে তাদের মাঝে কোরবানির মাংস ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
অসহায় মানুষের হাতে মাংস তুলে দেন ঝুমুর বেগম। তিনি উত্তরণ ফাউন্ডেশনের সদস্য ও যৌনকর্মীদের নিজস্ব সংগঠনের সভানেত্রী।
কোরবানির মাংস ও ঈদসামগ্রী পেয়ে যৌনকর্মীরা বলেন, পল্লির ভেতরের আর্থিক অবস্থা খুব খারাপ। করোনা মহামারির পর পল্লিতে সেভাবে খদ্দের আসে না। এরপর পদ্মা সেতু চালুর পর দৌলতদিয়ার ফেরিঘাট প্রায় মৃতপ্রায়। পল্লিতে প্রায় ৫ হাজার মানুষের বসবাস। এসব প্রেক্ষাপটে অনেক পরিবারে ঈদের দিন মাংস থেকে বঞ্চিত হতেন। বর্তমানে পুলিশের ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের উদ্যোগে সবাই কোরবানির মাংস পাচ্ছেন। এসব মাংস পাওয়ার কারণে সবাই ঈদের দিন মাংস খেতে পারছেন। আমরা হাবিবুর রহমান স্যারকে ধন্যবাদ জানাই।
যৌনকর্মীদের নিজস্ব সংগঠন দৌলতদিয়া অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম বলেন, করোনা ও পদ্মা সেতু চালুর পর পল্লির বাসিন্দারা ভালো নেই। সেটি জানতে পেরে এই পল্লির বাসিন্দাদের পাশে দাঁড়ান তৎকালীন ঢাকা রেঞ্জের ডিআইজি ও বর্তমান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্যার। ২০১৯ সাল থেকে তিনি উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে মাংস বিতরণ কার্যক্রম শুরু করেন। এসব মাংস পাওয়ার কারণে পল্লির বাসিন্দাদের ঈদের আনন্দ বৃদ্ধি পায়।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ









