যৌন কেলেঙ্কারির অভিযোগে পদ ছাড়লেন ৩৪ যাজক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৫৪ পিএম, ১৯ মে ২০১৮ শনিবার
যৌন কেলেঙ্কারির অভিযোগে পদ ছাড়লেন চিলির ৩৪ যাজক। শুক্রবার তারা পোপ ফ্রান্সিসের কাছে পদত্যাগ পত্র জমা দেন। একসঙ্গে এতজনের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ নজিরবিহীন এবং এবারই প্রথম। চিলিতে বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সাধারণ জনগণ।
আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, যৌন কেলেঙ্কারির ঘটনায় পোপ ফ্রান্সিস ওই যাজকদের কড়াভাবে সমালোচনা করেছেন। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান। এরপর ওই যাজকদের পদত্যাগ করার সিদ্ধান্ত জানান পোপ। তিন দিন ধরে আলোচনার পর শেষ পর্যন্ত বর্তমানে পদে থাকা ৩১ জন যাজক এবং প্রাক্তন আরও তিনজন যাজক পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন। শুক্রবার তারা পোপ ফ্রান্সিসের কাছে পদত্যাগ পত্র জমা দেন। তবে তাদের পদত্যাগ পত্র পোপ গ্রহণ করছেন কিনা সে ব্যাপারে পরিষ্কারভাবে কিছু জানা যায়নি।
এদিকে অভিযোগ উঠেছে যৌন নির্যাতনের বিষয়টি প্রকাশের পর তা ধামাচাপা দেওয়ার জন্য চিলির অভিযুক্ত যাজকরা উঠে পড়ে লেগেছিলেন। যৌন নির্যাতনের প্রমাণ লোপাটসহ অভিযোগ লঘু করতে চার্চের আইনজীবীদের উপর অন্যায়ভাবে চাপ প্রয়োগ করতে থাকেন অভিযুক্তরা।
পোপ ফ্রান্সিস অন্যায়ভাবে এ চাপ প্রয়োগের তীব্র নিন্দা করেন। শিশুদের রক্ষার বদলে উল্টো গুরুতর অবহেলা ও যৌন নিপীড়নের কারণে ওই যাজকদের কঠোর ভাষায় ভৎর্ষণা করেন পোপ ফ্রান্সিস। চিলির ওই ৩৪ জন যাজককে যৌন কেলেঙ্কারীতে অভিযুক্ত করেন তিনি। এছাড়া নিগৃহীতদের কাছে ক্ষমা চাওয়ার জন্যও ওই যাজকদের নির্দেশ দেন পোপ।
বিষয়টি নিয়ে পুরো চিলিতে তোলপাড় শুরু হয়েছে। এরকম পরিস্থিতিতে সাধারণ মানুষেরা ধর্মযাজকদের উপর বিশ্বাস হারিয়ে ফেলছে।
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











