ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৬:৪৩:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

যৌন নিপীড়নে ভুগছেন শ্রীলঙ্কার নারী ক্রিকেটাররা

আপডেট: ০৫:৪৬ এএম, ২৩ মে ২০১৫ শনিবার

1432355324উইমেননিউজ ডেস্ক, ঢাকা :  দলে জায়গা পেতে কর্মকর্তাদের সঙ্গে যৌন সম্পর্কে জড়াতে বাধ্য হচ্ছেন শ্রীলঙ্কার নারী ক্রিকেট দলের বেশ কয়েকজন সদস্য। এমন অভিযোগের সত্যতাও মিলেছে তদন্তে। দেশটির ক্রীড়া মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। এ ঘটনায় গত নভেম্বরে তদন্তের নির্দেশ দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। পরে সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারক নিমাল দিশানায়েকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট কমিটি গত বুধবার তদন্তের ফল ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দেন। এ বিষয়ে এক বিবৃতিতে ক্রীড়া মন্ত্রণালয় জানায়, তদন্তে দলের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা অনেক কর্মকর্তার বিরুদ্ধে ক্রিকেটারদের ওপর যৌন নিপীড়ন চালানোর প্রমাণ পাওয়া গেছে। যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেয়া হবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়। তবে বিবৃতিতে জড়িতদের বিষয়ে কিছু জানা যায়নি। ২৩.০৫.২০১৫