যৌন হেনস্থার অভিযোগে দিল্লিতে কুস্তিগীরদের বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৫ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ভারতের কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ও কোচদের বিরুদ্ধে যৌন হেনস্থা ও মানসিক নির্যাতনের অজস্র অভিযোগ এনে দেশের একঝাঁক তারকা কুস্তিগীর রাজধানী দিল্লিতে এক নজিরবিহীন বিক্ষোভ সমাবেশ শুরু করেছেন। দিল্লির কেন্দ্রস্থলে যন্তর মন্তর এলাকায় এই প্রতিবাদ সমাবেশ টানা দ্বিতীয় দিনের মতো চলছে, ভারতের প্রায় শ’দুয়েক প্রথম সারির পুরুষ ও নারী কুস্তিগীর এই বিক্ষোভে যোগ দিয়েছেন।
ভারতের অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া, কমনওয়েলথ গেমসে তিনবারের স্বর্ণপদক-জয়ী ভিনেশ ফোগত, রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পাওয়া সাক্ষী মালিকের মতো তারকা কুস্তিগীররা এই প্রতিবাদে নেতৃত্ব দিচ্ছেন।
এই কুস্তিগীরদের অভিযোগের তীর মূলত রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার (ডাব্লিউ এফ আই) সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে, যিনি উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত ক্ষমতাসীন বিজেপির একজন এমপি।
ভিনেশ ফোগত অভিযোগ করেছেন, দেশের নারী কুস্তিগীররা প্রতিনিয়ত ট্রেনারদের হাতে এবং খোদ ডাব্লিউ এফ আই সভাপতির হাতে যৌন লাঞ্ছনার শিকার হচ্ছেন। গরিব ঘর থেকে আসা এই সব মেয়েরা ভয়ে মুখ খুলতে পারছেন না বলেও তিনি জানিয়েছেন।
যন্তর মন্তরের সমাবেশস্থলে কাঁদতে কাঁদতে তিনি বলেন, জাতীয় ক্যাম্পে থাকাকালীন যৌন নির্যাতনের মুখে পড়েছেন, এমন অন্তত দশ-বিশজন মেয়ে আমার কাছে এসে তাদের অভিজ্ঞতার কথা বলেছেন।
তিনি আরও জানান, অত্যন্ত নিম্নবিত্ত পরিবার থেকে আসা এই নির্যাতিতা মেয়েদের রুটিরুজির একমাত্র ভরসা রেসলিং। কর্মকর্তাদের বিরুদ্ধে মুখ খুললে তাদের সাসপেন্ড করা হবে বা প্রতিযোগিতায় নামতে দেয়া হবে না, এই ভয়েই তারা এতদিন মুখ খুলতে সাহস পাননি।
আর এক তারকা রেসলার বজরং পুনিয়া অভিযোগ করেছেন, ব্রিজভূষণ শরণ সিং একজন স্বেচ্ছাচারীর মতো কুস্তি ফেডারেশন চালাচ্ছেন। তিনি টুইট করেন, ফেডারেশনের কাজ হল কুস্তিগীরদের খেলাধুলোর ব্যাপারে সাহায্য করা। কিন্তু সেখানে যদি সমস্যা থাকে, তাহলে সেটার সমাধান করতে হবে।
খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দিয়ে যে কোনও দিন ডোপিংয়ের দায়ে তাদের নিষিদ্ধ করে দেয়া হবে, এই ভয়ে নির্যাতিতা নারী রেসলাররা ক্যাম্পে রাতের পর রাত ঘুমোতে পারেন না বলেও সমাবেশস্থল থেকে জানানো হয়েছে।
কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিং অবশ্য তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।
বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার বিরুদ্ধে যৌন নির্যাতন চালানোর অভিযোগ পুরোপুরি মিথ্যে। কেউ যদি এটা প্রমাণ করতে পারেন তাহলে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব।
এদিকে দেশের নামী কুস্তিগীরদের নজিরবিহীন প্রতিবাদে সারা দেশে যে তীব্র অভিঘাত সৃষ্টি হয়েছে, কেন্দ্রীয় সরকারও তার উপেক্ষা করতে পারছে না। বুধবার রাতেই ভারত সরকারের ক্রীড়া মন্ত্রণালয় ডাব্লিউ এফ আই-কে নোটিশ পাঠিয়ে বলেছে, তাদের বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে বাহাত্তর ঘন্টার মধ্যে সংস্থাকে তার জবাব দিতে হবে।
বৃহস্পতিবার সকালে প্রতিবাদরত কুস্তিগিরদের সঙ্গে কথা বলার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে অলিম্পিয়ান রেসলার ববিতা ফোগতকেও সমাবেশস্থলে পাঠানো হয়েছিল, যিনি বিজেপির সদস্যও বটে।
ববিতা ফোগত সেখানে বলেন, আমি সবার আগে একজন রেসলার। তা ছাড়া আমি সরকারেরও অংশ, কাজেই মধ্যস্থতা করাটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। তবে এটুকু তো আমাকে বলতেই হবে, আগুন ছাড়া এমনি এমনি তো ধোঁয়া হয় না – কাজেই বিষয়টা আমাদের খতিয়ে দেখতেই হবে।
আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্র থেকে যে রেসলাররা দেশের জন্য বছরের পর বছর ধরে অজস্র সম্মান নিয়ে এসেছেন, তাদের সঙ্গে কুস্তি সংস্থার প্রধান বা কর্মকর্তারা কীভাবে এই ধরনের ঘৃণ্য আচরণ করতে পারেন, সে প্রশ্নও তুলছেন তারা।
সূত্র: বিবিসি
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত











