ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৯:৫৩:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

যৌন হয়রানির শিকার সানি লিওন

আপডেট: ১১:০৮ এএম, ৪ জুলাই ২০১৫ শনিবার

11720917_961886683833196_2097547058_oউইমেননিউজ ডেস্ক, ঢাকা : যৌন হয়রানির শিকার হয়েছেন, এমন অভিযোগ করেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন! ভারতের এমটিভির রিয়ালিটি শো ‘স্প্লিটসভিলা- সিজন এইট’র সেটে এ ঘটনা ঘটেছে বলে খবরে প্রকাশ পায়। উপস্থাপনা করতে গিয়ে এক প্রতিযোগীর দ্বারা তিনি এই হয়রানির শিকার হন। জানা গেছে, ‘স্প্লিটসভিলা’র চলতি মৌসুমের প্রতিযোগী পরস ছাবরা শ্যুটিং শুরু হবার পর থেকেই সানিকে ইঙ্গিতপূর্ণ কথা বলে আসছিলেন। প্রথমে খুব একটা গা করেননি সানি। ধরেই নিয়েছিলেন এটি দুষ্টুমি। ভেবেই পাত্তা দেননি সানি। বিষয়টি মাত্রা ছাড়িয়ে গেলে নির্মাতাদের কাছে নালিশ করতে বাধ্য হন এই অভিনেত্রী। সানি বেশ ক্ষোভের সঙ্গে জানিয়েছেন বিষয়টি। ‘স্প্লিটভিলা’র উদ্বোধনী অনুষ্ঠানে পরস ছাবরা যেন না আসেন, সে বিষয়েও নির্মাতাদের তিনি অনুরোধ করেছেন বলে শোনা গেছে। ০৪.০৭.২০১৫