ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২৩:৩১:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

রংপুরের ব্র্যাক কার্যালয়ে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ৯ জুন ২০২১ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় বুড়ীরহাট ব্র্যাক শাখা কার্যালয়ে হাফিজা খাতুন (৩৪) নামে এক গৃহবধূ গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ব্র্যাকের ওই শাখার পিওন নুর আলমের স্ত্রী।

জানা গেছে, স্বামীর সঙ্গে হাফিজার কয়েকমাস ধরে মনোমালিন্য চলছিল। আজ বুধবার সকাল ১০টায় হাফিজা খাতুন বুড়িরহাট ব্র্যাক শাখা কার্যালয়ে আসেন। তিনি ওই শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলামকে স্বামীর নুর আলমের সঙ্গে মনমালিন্যের কথাগুলো বলেন। এ সময় তিনি সবার সামনেই আত্মহত্যার করার হুমকি দেন। এক পর্যায়ে, কার্যালয়টির মেহমানদের কক্ষে গিয়ে দরজা লাগিয়ে দেন। ওই কক্ষেই তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

বুড়ীরহাট ব্র্যাক শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘সকাল বেলা হাফিজা অফিসে এসে আমার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এরপর কখন তিনি আত্মহত্যা করেন তা আমাদের কেউই জানি না। মেহমানদের বসার কক্ষ বন্ধ পেয়ে আমরা থানা পুলিশকে খবর দেই।’
 
হাফিজা খাতুনের স্বামী নুর আলম বলেন, ‘যখন সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তখন আমি অফিসে ছিলাম না।’

হাফিজা খাতুনের বাবা তৈয়ব আলীর সঙ্গে কথা হলে তিনি বলেন, বিয়ের পর থেকে আমার মেয়েকে নানাভাবে নির্যাতন করে আসছে নুর আলম। আমি পিতা হিসেবে আমার মেয়ের তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার কামনা করছি।

তারাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ‘গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তারাগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।’