ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ৮:১৪:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

রংপুরে গৃহবধূর লাশ উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:১৩ পিএম, ৮ জুন ২০১৮ শুক্রবার

রংপুরের পীরগাছায় পাটখেত থেকে আয়শা বেগম বিউটি (৩২) নমের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।

বৃহস্পতিবার রাতে উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেব গ্রামের একটি পাটখেত থেকে আয়শার লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেব গ্রামের দসিম উদ্দিন ভুট্টুর (৩৮) সাথে তার স্ত্রী আয়শার যৌতুক নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের এক পর্যায়ে আয়শাকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে ভুট্টু নিজ পাট ক্ষেতে রেখে দেয়। পরে গতকাল বৃহস্পতিবার এলাকার লোকজন পাটখেতে বিউটির লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করলে এলাকাবাসী ও স্বজনরা লাশটি বিউটির বলে চিহ্নিত করেন।

এ ঘটনায় স্বামী দসিম উদ্দিন ভুট্টুসহ পরিবারের ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলা দায়েরের পর তিন জনকে গ্রেফতার করেছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র।