রংপুরে দুই বাসের সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৬
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ১৮ জুলাই ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
রংপুরের মিঠাপুকুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। রোববার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বলদিপুকুর কোল্ড স্টোরেজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুুুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সকালে বলদিপুকুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী জোহানা পরিবহন ও ঢাকাগামী সেলফি পরিবহনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান জানান, বলদিপুকুর কোল্ড স্টোরেজের কাছে রংপুর থেকে ঢাকাগামী ও ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নারী ও শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।
আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান এ কর্মকর্তা।
রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সামসুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট উদ্ধার কাজে নিয়োজিত ছিল। আমরা দ্রুততম সময়ের মধ্যে আহত ও নিহতদের উদ্ধার করেছি।
রংপুর বড়দরগা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইয়ামিন উদ্দিন বলেন, নিহত সকলেই জোয়ানা পরিবহনের যাত্রী। তাদের নাম-পরিচয় শনাক্তে কাজ চলছে।
-জেডসি
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



