রওশনকে জাপার চেয়ারম্যান ঘোষণা একাংশের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩১ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছে দলের একাংশের নেতাকর্মীরা। এছাড়া জিএম কাদেরকে কো- চেয়ারম্যান পদ গ্রহণ করে চেয়ারম্যান পদ ছাড়ার আহ্বান করেছে আনিসুল ইসলাম মাহমুদ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছেন রওশন এরশাদ। পরে সংবাদ সম্মেলনে দলের একাংশের নেতারা রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা করেন। তবে দলটির মহাসচিব পদে থাকছেন মশিউর রহমান রাঙ্গা।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এই প্রথম সংবাদ সম্মেলনে আসছেন তার স্ত্রী রওশন এরশাদ।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর বিরোধীদলীয় নেতা নির্ধারণ নিয়ে বিবাদ দেখা দেয় জাতীয় পার্টিতে। পার্টির অধিকাংশ সংসদ সদস্য মঙ্গলবার বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা করতে স্পিকারকে চিঠি দেন। এর পর বুধবার রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা করতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি দেয়া হয়। বুধবার বিকাল ৪টার দিকে সংসদ ভবনের স্পিকার দফতরে এ চিঠি পৌঁছে দেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু এমপি।
-জেডসি
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল