রণবীরকে নিজের প্রথম ‘স্বামী’ দাবি অভিনেত্রীর
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ৩ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ভারতীয় হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরকে নিজের প্রথম স্বামী হিসেবে দাবি করলেন ভারতীয় বাংলা ছবির অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ।
আসলে ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার পাওয়া রণবীর কাপুরের প্রতি ভালো লাগার কথা বলতে গিয়ে এভাবে বলে ফেলেন ঋদ্ধিমা।
ঋদ্ধিমা ঘোষ ভারতীয় বাংলা ছবির অভিনেতা গৌরব চক্রবর্তীর সঙ্গে সুখে সংসার করছেন। ২০২৪ সালে তিনি পুত্র সন্তানের মা হয়েছেন। ছেলে ধীর ও স্বামী গৌরবকে নিয়ে তার সুখের সংসার।
সম্প্রতি অভিনেতা রাহুল অরুণোদয়ের পডকাস্ট শো-তে এসে বলিউড অভিনেতা রণবীর কাপুরের প্রতি তার ভালো লাগার কথা অকপট ব্যক্ত করেছেন ঋদ্ধিমা। রণবীর যখন ভারতের কলকাতায় এসেছিলেন, তাকে সামনে থেকে দেখে প্রায় কেঁদেই ফেলেছিলেন তিনি।
তার নামকরণও হয়েছে কাপুর পরিবারের থেকে অনুপ্রাণিত হয়ে। সেই পডকাস্টে রাহুলকে ঋদ্ধিমা বলেছিলেন, ‘রণবীরের দিদির নাম ঋদ্ধিমা। সেই কারণে আমার বাবা-মাও রেখেছিলেন, ঋষি কাপুর ও নিতু কাপুর মেয়ের ওই নাম রেখেছেন বলে।’
ঋদ্ধিমা তার পরই জানান, রণবীরের জন্য তিনি কতখানি ব্যাকুল। অভিনেতাকে নিজের ‘প্রথম স্বামী’ বলেছেন ভক্ত ঋদ্ধিমা। বলেছেন, ‘রণবীর আমার প্রথম স্বামী, যাকে আমি বিয়ে করিনি’।
অভিনয় করতে এসে অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর বড় ছেলে গৌরব চক্রবর্তীর সঙ্গে বন্ধুত্ব হয় ঋদ্ধিমার। কোর্টশিপের পর বিয়ে করেন তারা। যতই রণবীর কাপুরের জন্য মন উতলা হোক ঋদ্ধিমার, তার ও গৌরবের রিয়েল লাইফ জুটি টলিউডে হিট। আদর্শ দম্পতি তারা।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








