ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ২২:২৯:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

রণবীর-আলিয়ার বিয়ে স্থগিত করা হয়েছে: রাহুল ভাট

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ১৩ এপ্রিল ২০২২ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাতপাকে বাঁধা পড়ছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। আগামী ১৪ ফেব্রুয়ারি হতে চলেছে ভারতের বহুল আলোচিত এই বিয়ে। সর্বমহলেই এখন এই বিয়ে নিয়ে চর্চা। বিয়ের সময়টাতে এগিয়ে আসতে চারদিকে মচ্ছব পড়ে গেছে, ঠিক সেই শেষ মুহুর্তে শোনা গেল, রণবীর-আলিয়ার বিয়ে আপতত স্থগিত করা হয়েছে!

আলিয়ার ভাই রাহুল ভাট ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘বিয়েটা হচ্ছে, তবে ১৪ এপ্রিল হচ্ছে না। ১৩ বা ১৪ তারিখ বিয়ের কোনো অনুষ্ঠান নেই। এটা পুরোপুরি নিশ্চিত। আসলে শুরুতে তেমনটাই হওয়ার কথা ছিল। কিন্তু সংবাদমাধ্যমে তারিখ ফাঁস হয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে বিয়ে স্থগিত করে বিয়ের তারিখ বদলে দেওয়া হয়েছে।’

অন্যদিকে আলিয়ার বাবা বলিউডের খ্যাতিমান নির্মাতা মহেশ ভাটের ভাষ্য, ‘আমাকে রণবীরের মা নীতু কাপুর এই বিয়ে নিয়ে কিছু বলতে মানা করেছেন। আমি তার অনুরোধ ফেলতে পারব না।’ 

বলি পাড়ার এই হবু দম্পতির বিয়েতে কঠোর সুরক্ষাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানা গেছে, সুরক্ষাব্যবস্থার কিছু অংশ আলিয়ার ভাই রাহুল ভাটের কাঁধে আছে। 

সূত্র : এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস