রবীন্দ্রজয়ন্তীতে একাধিক নাটকে মৌ
আপডেট: ০২:৫৭ পিএম, ৮ মে ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম, ঢাকা: রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে একাধিক নাটকে অভিনয় করেছেন ছোটপর্দার প্রিয় মুখ সাদিয়া ইসলাম মৌ। পর্দায় সারাবছর খুব একটা নিয়মিত না থাকলেও বিশেষ দিনগুলোতে নির্মাতারা যেন তাকে নিয়ে বিশেষ কিছু ভেবে রাখে আগে থেকেই।
একুশে টেলিভিশন আজ রাত ১০টা ১০মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘ক্ষুদিত পাষাণ’। অঞ্জন আইচের পরিচালনায় মৌ ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়সহ আরও অনেকে। এছাড়া মৌ অভিনয় করেছেন অঞ্জন আইচের চিত্রনাট্য ও পরিচালনায় ‘বদনাম’ নাটকে। নাটকটিতে মৌ-এর বিপরীতে অভিনয় করেছেন মাজনুন মিজান। এছাড়াও অভিনয় করেছেন টুটুল চৌধুরী। এসএ টেলিভিশনে নাটকটি প্রচার হবে আজ বিকেল ৪টায়।
বিশেষ এই দিনে এটিএন বাংলায় আজ রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘মাল্যদান’। নাটকটিতে কুড়ানী চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌ। এছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন সামিহা, শ্যামল মাওলা, টুটুল চৌধুরী প্রমুখ। মূলত, নিঃসন্তান এক রমনী এবং তার পালিত কন্যা কুড়ানীকে নিয়েই গড়ে উঠেছে মাল্যদান নাটকের গল্প। নিঃসন্তান পটল কুড়ানিকে পেয়ে ভুলে যায় অন্য সবকিছু। একদিন পটলের বাড়ি বেড়াতে আসে তার ভাই যতীন। ভাইকে বিয়ে করানোর জন্য পটলের তোড়জোড় শুরু হয়ে যায়। হঠাত্ কুড়ানিকে ফুলের মালা দিয়ে যতীনের ঘরে পাঠিয়ে দেয় পটল। তার দুষ্টুমি বোঝে না কুড়ানি, স্বামী ভেবেই যতীনকে মালা দেয় সে। যতীনের কথায় ভুল ভাঙলে বাড়ি ছেড়ে চলে যায় কুড়ানি। এরকমই একটি কাহিনি নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।
০৮.০৫. ২০১৫ - ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬










