ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১২:৪৪:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

রবীন্দ্রনাথ-নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ১৬ জুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৭ এএম, ১৫ জুন ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে 'রবীন্দ্র-নজরুল জন্মোৎসব' শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী কাল ১৬ জুন। 
শুক্রবার বিকেল ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত উত্তরাস্থ ক্ষুদ্র ও কুটির শিল্প ইন্সটিটিউট অডিটরিয়ামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চাকেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি।
আলোচনা পর্বে সভাপতিত্ব করবেন গীতাঞ্জলি'র উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঞ্চসারথি আতাউর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন গীতাঞ্জলি ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব আমিন মিঠু।
সাংস্কৃতিক পর্বে গীতাঞ্জলির শিল্পীরা গান, আবৃত্তি, নৃত্য ও বাদ্য পরিবেশন করবেন।