রবীন্দ্র বিশ্ববিদ্যালয়: অনশন থেকে সরে এলো শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৭ এএম, ২৬ অক্টোবর ২০২১ মঙ্গলবার
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের স্থায়ী বরখাস্তের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের অনশন প্রত্যাহার করে নিয়েছেন। তারা এখন ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছেন।
এর আগে গত রবিবার দুপুর থেকে রাত আড়াইটা পর্যন্ত ছাত্রদের হাতে অবরুদ্ধ রেজিস্ট্রার সোহরাব আলীসহ ১৪ শিক্ষক এবং ২০-২৫ কর্মকর্তা-কর্মচারী রাত আড়াইটার দিকে মুক্ত হয়ে বাসায় ফিরে যান।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান জানান, বিসিক বাসস্ট্যান্ডের শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের অস্থায়ী ক্যাম্পাসে অবরুদ্ধের কথা জানিয়ে ফোন দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। এরপর শাহজাদপুর থানা স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে। পরে তারা নিজ নিজ বাসায় ফিরে যান।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা তিন দিন পর অনশন থেকে সরে এসে সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি নিয়েছেন।
আন্দোলনরত ছাত্রদের মুখপাত্র আবু জাফর হোসাইন বলেন, ‘সোমবার দুপুরে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা আমাদের ক্যাম্পাসে এলে বর্তমান পরিস্থিতির অচলাবস্থা নিরসনে স্যারকে অনুরোধ জানাই। তিনি উপাচার্যের সঙ্গে আমাদের সাক্ষাতের ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দেন। আমরা সেই সাক্ষাতের অপেক্ষায় রয়েছি।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, ‘শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের অফিস রুমে সোমবার দুপুরে আমার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হয়েছে। শিক্ষার্থীরা ন্যায় বিচারের আশ্বাস চেয়ে উপাচার্যের সঙ্গে কথা বলতে চায়। আমি বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেছি।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আলী বলেন, ‘আমরা দায়িত্বপ্রাপ্ত উপাচার্য আবদুল লতিফ স্যারের সঙ্গে বিষয়টি নিয়ে জরুরি বৈঠকে বসব। এ বৈঠকে উদ্ভুত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।’
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার





