রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে চলছে পাঠদানের প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৬ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সচিব ও সমন্বয়কারী ট্রাস্টি রবিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভা
বৈশিষ্ট্যের দিক থেকে এই বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ স্বতন্ত্র। সমাজ-সংস্কার, শিক্ষাচিন্তা, ব্যবস্থাপনা-ভাবনা, সংস্কৃতিচর্চা ও নানা উদ্ভাবনী কর্মকাণ্ডে নোবেলবিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের যে জীবনদৃষ্টি ও কর্মপদ্ধতি তারই আলোকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্য পরিচালনা করা হবে।
ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয়টিতে থাকছে তিনটি অনুষদ। পরিবেশনকলা অনুষদের অধীন সংগীত ও নাট্যকলা। নকশা এবং উদ্ভাবন অনুষদের অধীনে ফ্যাশন ডিজাইন। ব্যবসাবিদ্যা অনুষদের অধীনে ব্যবসায় প্রশাসন (প্রোগ্রামসমূহ: ব্যবস্থাপনা, মার্কেটিং, ফাইন্যান্স, হিসাববিজ্ঞান)। সবগুলো বিষয়য়ে চার বছর মেয়াদী।
শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সচিব ও সমন্বয়কারী ট্রাস্টি রবিন খানের সভাপতিত্বে এক সমন্বয় সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ ও রেজিস্ট্রার মো. আলতাফ হোসেন এই সভায় উপস্থিত ছিলেন।
রবিন খান বলেন, ‘রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকার্য এমনভাবে পরিচালিত হবে যাতে শিক্ষার্থীগণ পরস্পরের সংযোগের মাধ্যমে নিজ নিজ শিল্পের কর্মবাস্তবতায় উপযোগিতার প্রসার ঘটাতে পারে।’
শিক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়ে উপাচার্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ বলেন, ‘রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় গতানুগতিকতার বাইরে গিয়ে, বিদ্বান ব্যক্তিদের অঙ্গীকার ও গভীর অভিনিবেশের মাধ্যমে পাঠক্রম সাজিয়ে শিক্ষাদানের চেষ্টা করবে।’
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার






