ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৮:৫৭:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

রমজানে সকলের জন্য শান্তির প্রত্যাশা খালেদা জিয়ার

আপডেট: ০৭:৫১ এএম, ১৮ জুন ২০১৫ বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম : ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পবিত্র মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে শান্তির প্রত্যাশা করে বলেছেন, বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমান রমজান মাসে সিয়াম সাধনার মধ্যদিয়ে পরম করুণাময় আল্লাহর নৈকট্য লাভের জন্য আত্মার পরিশুদ্ধির প্রশিক্ষণে নিয়োজিত হয়। রমজানে প্রতিটি মানুষের জীবন হয়ে উঠুক মঙ্গলময়,শান্তিময় ও সমৃদ্ধির। বৃহস্পতিবার (১৮ জুন) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। খালেদা জিয়া বলেন, “পবিত্র মাহে রমজান সমাগত। এ পবিত্র মাস সমগ্র মুসলিম উম্মাহ’র জন্য রহমত,বরকত ও নাজাতের মাস হিসেবে সম্মানিত। তাই মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহ রাব্বুল ইজ্জাত’র সন্তুষ্টি লাভে নিজেদের নিয়োজিত রাখতে সচেষ্ট হয়। তিনি বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমান রমজান মাসে সিয়াম সাধনার মধ্যদিয়ে পরম করুণাময় আল্লাহর নৈকট্য লাভের জন্য আত্মার পরিশুদ্ধির প্রশিক্ষণে নিয়োজিত হয়। সারা দিন সকল ধরনের পানাহার থেকে মুক্ত হয়ে মোমিন মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন। হিংসা-বিভেদ, অন্যায়, জুলুম, অবিচার এবং লোভ লালসাসহ সকল ধরনের পাপকাজ থেকে বিরত থাকার এক মহান শিক্ষা দেয় মাহে রমজান। এ শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদেরকে পবিত্র মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদেরকে ব্রতী হতে হবে। অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য। রমজান মুসলমানের জীবন হয়ে উঠুক মঙ্গলময়, মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আমি এ প্রার্থনা জানাই। ১৮.০৬.২০১৫