রাঙ্গামাটিতে নির্বাচনী কর্মকর্তাসহ পাঁচজনকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৮ পিএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কংলাক থেকে ভোট শেষে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে প্রিসাইডিং অফিসারসহ পাঁচজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছেন আরও ৭ জন।
সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাঘাইছড়ি-দিঘিনালা সড়কের নয় মাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- প্রিজাইডিং অফিসার শিজক কলেজের শিক্ষক আব্দুল হান্নান, ভিডিপি মো. আল আমিন, ভিডিপি বিলকিস (৩৫), ভিডিপি মিহির কান্তি দত্ত ও কিশালয় প্রাথমিক সরকারি বিদ্যালয়ের শিক্ষক মো. আমির হোসেন নিহত হয়েছেন। নিহত ও আহতরা সবাই নির্বাচনের দায়িত্বে ছিলেন।
পুলিশ জানায়, উপজেলার নয়মাইল এলাকায় নির্বাচন কর্মকর্তারা ভোটগ্রহণ শেষে উপজেলা সদরে আসার পথে সন্ত্রাসীরা গুলি চালালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আহতদের বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি থানার ওসি মঞ্জুর আলম জানিয়েছেন, বাঘাইছড়ির কংলাক থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে পাঁচজন নিহত হন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় আরও ৭-৮ জন গুলিবিদ্ধ আছেন। আহতদের বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
উল্লেখ্য, ইউপিডিএফ সমর্থিত প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা সকালে ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টার পর নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা




