রাজধানীতে আজও যানজটে নাকাল মানুষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৭ এএম, ১০ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
সপ্তাহের প্রথম কার্যদিবসে যেমন অসহনীয় যানজট ছিল ঢাকা শহরে, আজ শেষ কার্যদিবসে এসেও তার কোনো পরিবর্তন দেখা গেল না। আজ বৃহস্পতিবারও তীব্র যানজটের মধ্যে দিয়েই দিন শুরু করেছে ঢাকাবাসী।
সকাল থেকেই রামপুরা, বাড্ডা, গুলশান,মহাখালী, বিমাননন্দর এবং উত্তরা এলাকার মতো যানজট দেখা যাচ্ছে তেজগাঁও, শাহবাগ, ফার্মগেট, মগবাজার,বিজয় সরণি এলাকায়।
উত্তর বাড্ডা এলাকার বাসিন্দা রমিজ উদ্দিন বলেন, এই রাস্তায় সাধারণত ৯টার পর থেকে যানজটের সৃষ্টি হয়। তবে আজ ৮টার পর থেকে যানজট শুরু হয়েছে।
তিনি বলেন, উত্তর বাড্ডা এলাকায় রাস্তা ব্লক করে জামায়াতের কিছু কর্মী দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করেছে। ফলে রাস্তাটিতে যান চলাল বন্ধ ছিল প্রায় ২০-২৫ মিনিট। এ কারণে সকাল থেকেই যানজট। বিমানবন্দর থেকে বাড্ডা এবং রামপুরার রাস্তায় সেই জট অব্যহত রয়েছে।
কুড়িল বিশ্বরোডে বাসা থেকে সেগুনবাগিচায় অফিস করেন শামীম হাওলাদার। ঢাকা পোস্টকে তিনি বলেন, প্রতিদিনের মতোই আজ আমাদের বাস কুড়িল থেকে ৮টায় ছেড়েছে, কিন্তু বনানী থেকেই যানজট।
উত্তরা থেকে বনানী হয়ে মহাখালী আমতলী পর্যন্ত আসা সিএনজিচালক সাজিদুল ইসলাম বলেন, ধানমন্ডি যাচ্ছি। পথে পথে যানজট, গাড়ি টানতেই পারছি না। প্রতিদিনই যানজট থাকে। আজ যানজটের পরিমাণ অনেক বেশি।
বৈশাখী পরিবহনের হেলপার অনিক সরকার বলেন, প্রতিদিন ৯টার পর থেকে যানজট হয়। কিন্তু আজকে ৮টার পর থেকে জ্যাম। তিনি বলেন, ৮টা ১০ মিনিটে গাবতলী ঢুকেছি, তখন থেকেই জ্যামে পড়েছি। মহাখালী পৌঁছাতে ১০টা বেজেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের কর্মকর্তা শাহরিয়ার হাসান বলেন, রামপুরা, বাড্ডা রাস্তাটিতে প্রচন্ড জ্যাম। পুরো সড়কেই যানজট, দিন যত যাচ্ছে রাজধানীতে যানজট ততই বাড়ছে।
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ৩ দশক পর ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’











