রাজধানীতে এবার ধর্ষণের শিকার নারী কনস্টেবল
আপডেট: ০৩:২৮ পিএম, ১৩ জুন ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীতে তুরাগ থানার এক নারী কনস্টেবল গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে খিলগাঁওয়ের তিলপাপাড়ার ৮৬ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।শনিবার দুপুর দুইটার দিকে ধর্ষণের শিকার ওই নারী কনস্টেবলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ঘটনার শিকার নারী কনস্টেবল জানান, প্রেমের সূত্রে ২০১১ সালে খিলগাঁও থানার সাবেক এএসআই কালিমুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু তিন বছর পর ২০১৪ সালে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। গত বুধবার রাতে কালিমুর রহমান তাকে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে তিলপাপাড়ার ৮৬ নম্বর বাড়িতে নিয়ে যান। সেখানে কালিমুর রহমানসহ আরও চারজন সারারাত তাকে গণধর্ষণ করেন। এরপর বৃহস্পতিবার সকালে কৌশলে তিনি ওই বাসা থেকে বের হয়ে খিলগাঁওয়ে তার এক আত্মীয়ের বাসায় ওঠেন। সেখান থেকে শুক্রবার তিনি রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি হন। এরপর শনিবার ঢামেক হাসপাতালে আসেন।
ওসিসির সমন্বয়কারী বিলকিস বেগম জানান, ধর্ষণের শিকার ওই নারী কনস্টেবলের কয়েকটি শারীরিক পরীক্ষা করা হয়েছে। রবিবার তার ফরেনসিক পরীক্ষা করা হবে।
খিলগাঁও থানার ওসি মুস্তাফিজ ভূঁইয়া জানান, তাদের মধ্যে বিয়ে ও এবং পরে বিচ্ছেদ হয়েছে বলে জানা ছিল। কিন্তু ধর্ষণের ঘটনা তিনি জানেন না।
ওসি জানান, খিলগাঁও থানায় থাকা এএসআই কালিমুর রহমান বর্তমানে স্পেশাল পুলিশ ব্যাটালিয়ন (এসপিবিএন) এ কর্মরত।
১৩.০৬.২০১৫
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন











