ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৭:০৬:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১১ এএম, ১৯ নভেম্বর ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর খিলগাঁওয়ে রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যান ধাক্কায় বিলকিস আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত বিলকিস আক্তার গাজীপুরের শ্রীপুর থানার বালিয়াডাঙ্গা গ্রামের হাসান আলীর কন্যা। তিনি এক ছেলে এক মেয়ের জননী ছিলেন।

বিলকিসের স্বামী আব্দুর রউফ জানান, রাতে স্ত্রীকে নিয়ে গাজীপুর থেকে মুগদার মান্ডার এক আত্মীয়ের বাসায় যাওয়ার সময় খিলগাঁওয়ে একটি কাভার্ডভ্যান বিলকিসকে ধাক্কা দেয়। চালকসহ ঘাতক কাভার্ডভ্যানটি আটক করে এলাকার লোকজন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।