ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২১:১৬:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

রাজধানীতে কুকুরের কামড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর মুগদায় কুকুরের কামড়ে আল আমিন নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে মান্ডা প্রথম গলি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

শিশু আল আমিন কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার মো. কবির হোসেনের ছেলে। সে মুগদার মান্ডা প্রথম গলি এলাকায় পরিবারের সঙ্গে থাকত। তার বাবা একজন অটোরিকশাচালক। দুই ভাই-বোনের মধ্যে আল আমিন ছিল ছোট।

নিহত শিশুর চাচা নবী হোসেন জানান, বাসার সামনে খেলার সময় কুকুরের কামড়ে গুরুতর আহত হলে আল আমিনকে প্রথমে মুগদা হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।