ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৭:২৫:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

রাজধানীতে গায়ে আগুন লাগিয়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১১ পিএম, ১০ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত নারীর নাম মারিয়া (২৭)।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল পৌনে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ওই গৃহবধূর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, গত শুক্রবার (৬ জানুয়ারি) সকালে অগ্নিদগ্ধ অবস্থায় ওই নারীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আইসিইউর ১৫ নম্বর বেডে তার মৃত্যু হয়। তার শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছিলো।

নিহতের স্বামী মাসুম বলেন, আমাদের দুই ছেলে, এক মেয়ে। আমি ব্যবসা করি। গত শুক্রবার বরিশাল যাচ্ছিলাম। পথে খবর পাই ভোরে আমার স্ত্রী নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। দ্রুত আমি তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় আমার স্ত্রী মারা যায়।

তিনি আরও বলেন, সব পরিবারেই স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকতে পারে। কিন্তু তার সঙ্গে এমন কিছুই হয়নি যে সে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করতে পারে।