রাজধানীতে গুড়িগুড়ি বৃষ্টি, ভোগান্তিতে অফিসগামীরা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১৯ মার্চ ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
বসন্তের সকালে কালো মেঘ ছেয়ে গুড়িগুড়ি বৃষ্টিতে ভিজেছে রাজধানী। এতে সাতসকালে অফিস যেতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা।
রোববার (১৯ মার্চ) ভোর সাড়ে ৬টার পর থেকেই কালো মেঘে ছেয়ে যেতে থাকে ঢাকার আকাশ। পরে ৭টা নাগাদ দু-এক ফোটা করে বৃষ্টি পড়তে শুরু হয়।
দীর্ঘসময় ধরে চলা গুড়িগুড়ি এই বৃষ্টিতে অনেককেই ছাতা মাথায় ছুটতে দেখা যায় গন্তব্যে। আবার যাদের সঙ্গে ছাতা নেই, তাদের সড়কের পাশে থাকা দোকানগুলোয় আশ্রয় নিয়ে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। সবমিলিয়ে সাতসকালের বৃষ্টিতে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় অফিসগামীদের।
এর আগে শনিবার (১৮ মার্চ) রাতে এক পূর্বাভাসে দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে কিছু অঞ্চলে শিলাবৃষ্টি হওয়ার প্রবণতা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে দেশের সর্বোচ্চ ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার সন্ধ্যায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার










