ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১:৪৮:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫১ পিএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর আজিমপুর এলাকার একটি বাড়ি থেকে সাজেদা (৪৬) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার মাথায় আঘাতের পাশাপাশি ঘরের মেঝেতে রক্ত পাওয়া গেছে। এছাড়া টেবিলের গ্লাসও ভাঙা অবস্থায় পেয়েছে পুলিশ। গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ বুধবার রাত ১২টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মঞ্জুর মোর্শেদ জানান, আজিমপুরের চায়না বিল্ডিং এলাকার একটি বাড়ির পাঁচ তলায় মিজান সাহেবের বাসায় গত আড়াই মাস যাবত গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলেন সাজেদা। বুধবার তাকে বাসায় রেখে বাইরে থেকে দরজায় তালা দিয়ে মিজান সাহেবসহ তার পরিবার বাইরে চলে যায়। তবে সাজেদার সঙ্গে তারা বাইরে থাকা অবস্থায় ফোনে একবার যোগাযোগ করতে পারলেও পরে অনেকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। পরে বাসায় ফিরে তারা দেখতে পান গলায় ফাঁস দেয়া অবস্থায় সাজেদা ঝুলে আছেন।

তিনি আরও জানান, পরে পুলিশ ট্রিপল ‘৯৯৯’ থেকে ফোন পেয়ে বিকেলে ঘটনাস্থলে যায়। সিআইডি পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। নিহত গৃহকর্মীর মাথায় আঘাতের পাশাপাশি ফ্লোরে রক্ত দেখা গেছে ও টেবিলের গ্লাস ভাঙা ছিল। বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। ওই বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রী থানায় আছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাতেই হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।