ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ৯:২৬:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা

রাজধানীতে ডেঙ্গুতে আরও দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৯ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও দুই শিশু মারা গেছে। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাত ও ইউনাইটেড হাসপাতালে মেহরাজ হাসান নামে দুই শিশুর মৃত্যু হয়।

রিফাতের পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ করেই শিশু রিফাত জ্বরে আক্রান্ত হলে একটি বেসরকারি মেডিকেলে চিকিৎসা করানো হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। এই নিয়ে ঢামেক হাসপাতালে ২২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। রিফাতের বাবার নাম খোরশেদ আলী। তাদের গ্রামের বাড়ি জামালপুরে।

এদিকে, আজ সকাল ৯টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে মারা যায় শিশু মেহরাজ হাসান (৮)। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দ্রুত তার রক্তের প্লালিলেট কমতে থাকে। এই অবস্থায় তার মৃত্যু হয়।

-জেডসি