ঢাকা, বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ ৪:৫৭:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম? কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.১

রাজধানীতে তাপমাত্রা বাড়তে পারে আজ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪০ পিএম, ৮ আগস্ট ২০২০ শনিবার

রাজধানীতে তাপমাত্রা বাড়তে পারে আজ

রাজধানীতে তাপমাত্রা বাড়তে পারে আজ

ঢাকার দু-এক জায়গায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে। সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, সেই সঙ্গে ঢাকার দুই-এক জায়গায় হালকা বৃষ্টি/ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ/ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়াও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় এখানে বৃষ্টিপাত হয়েছে ৫ মিলিমিটার।

অন্যদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, বগুড়া, সিলেট, খুলনা, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও টাঙ্গাইল অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/ বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।