ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১:৪০:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

রাজধানীতে নারীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৪ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর বনশ্রীতে ছাদ থেকে পড়ে ফাহমিদা রহমান নন্দিনী (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, তিনি আত্মহত্যা করতে পারেন।

বুধবার (১২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বনশ্রীর সি ব্লকের, ৭ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহতের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বিবন্দী গ্রামে। বনশ্রীতে ছোট বোন ও মাকে নিয়ে থাকতেন তিনি।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ফাহমিদার প্রবাসী বাবা ২০১৬ সালে দেশে চলে আসায় তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। গত ১৮ জানুয়ারিতে বাবা মারা যাওয়ার পর থেকে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। ফাহমিদা অবিবাহিত ও বেকার ছিলেন। বর্তমানে তাদের আয়ের কোনো উৎস ছিল না। সবমিলিয়ে মানসিক চাপে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

তিনি বলেন, ওই তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেরের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।