ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৮:১৭:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

রাজধানীতে নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৭ এএম, ২৮ ডিসেম্বর ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিলে নিজ বাসা থেকে শবনম শারমিন নামে এক নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শবনম শারমিন দ্য রিপোর্টে কাজ করতেন। তার স্বামী সাইদুল ইসলাম একটি বেসরকারি টেলিভিশনের সাবেক প্রতিবেদক।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।।