রাজধানীতে পৃথক ঘটনায় নারীসহ ৩ মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৮ এএম, ২৫ অক্টোবর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
রাজধানীতে পৃথক স্থান থেকে এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়। এদের মধ্যে দুই জন ভবঘুরে বলে জানিয়েছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
ডিএমপির পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানিয়েছেন, সকাল পৌনে ৬টার সময় গুলিস্তান গোলাপশাহ্ মাজারের সামনে থেকে অজ্ঞাত পুরুষ (৬০) এর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তার পরনে ছিল লুঙ্গি।
তিনি বলেন, মৃতের পরিচয় পাওয়া যায়নি। ভবঘুরে প্রকৃতির বলে ধারণা করা হচ্ছে। আশপাশের কেউ তাকে চেনেনও না। একই দিন থানা এলাকায় গুলিস্তান বঙ্গবন্ধু স্টেডিয়াম তিন নম্বর গেটের সামনে ফুটপাত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী।
তিনি জানান, মহিলার পরিচয় পাওয়া যায়নি, তার বয়স আনুমানিক (৫০) বছর। ভবঘুরে প্রকৃতির, তার পড়নে ছিল গোলাপি রংয়ের ছেলোয়ার কামিজ। এর আগে পথচারীরা ওই নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় সংবাদ দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মত ঘোষণা করেন।
এছাড়া গতকাল সকাল পৌনে ১০টার দিকে রমনা মডেল থানাধীন মগবাজার বৈশাখী হোটেলের রাস্তার পাশ থেকে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে, রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল হক ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর সকাল পোনে ১১ টায় মৃত ঘোষণা করেন।
নিহতের পকেট থেকে পাওয়া এনআইডি কার্ড সূত্রে জানা গেছে তার নাম মো. আব্দুল বারেক (৩৩)। চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সফর ভাটা গ্রামের মো. শামসুল আলম এর ছেলে।
এসআই সাইদুল হক বলেন, ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা






