ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১২:৩৪:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

রাজধানীতে ফিরেছেন ২১ লাখেরও বেশি সিমধারী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৫ এএম, ১৬ এপ্রিল ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে মানুষ। গত তিন দিনে ২১ লাখেরও বেশি মোবাইল ফোনের সিম ব্যবহারকারী ঢাকায় ফিরেছেন। মোবাইল ফোন অপারেটরদের সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (১৫ এপ্রিল) থেকে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের কর্ম দিবস শুরু হয়েছে। তাই রাজধানীর কর্মজীবীরাও শহরে ফিরতে শুরু করেছেন ঈদের পরদিন থেকে।

১০ এপ্রিল থেকে এবার সরকারি ছুটি শুরু হয়। মূল ঈদের ছুটি ১০, ১১ ও ১২ এপ্রিল। এর পরদিন, অর্থাৎ ১৩ এপ্রিল শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। তার পরদিন রোববার ছিল পহেলা বৈশাখের ছুটি। এতে টানা পাঁচ দিন ছুটি ছিল। তখন অপারেটরদের সূত্রে ৬ ও ৭ এপ্রিল ঢাকা ছাড়ার হিসাব পাওয়া যায়। ওই দুই দিনে ২০ লাখের বেশি মুঠোফোন সিমধারী ঢাকা ছেড়েছিলেন।

এ বিষয়ে পরিবহন বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হাদীউজ্জামানের ২০২৩ সালের একটি সমীক্ষা অনুযায়ী, ঈদের আগের চার দিনে ঢাকা ছাড়েন ১ কোটি ২০ লাখ মানুষ। সে হিসাবে ঈদের সময় প্রতিদিন গড়ে বাড়ি যান ৩০ লাখ মানুষ।

উল্লেখ্য, গত বছর ঈদুল ফিতরের সময়ে ঈদের আগের পাঁচ দিনে এক কোটির বেশি মানুষ ঢাকা ছেড়েছিলেন।