ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২০:২৬:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

রাজধানীতে বদরুন্নেসার ছাত্রীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৯ এএম, ২২ অক্টোবর ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর খিলগাঁওয়ের নন্দিপাড়ায় বদরুন্নেছা মহিলা কলেজের এক শিক্ষার্থী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 
শনিবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে খিলগাঁও মধ্য নন্দিপাড়ার বাসায় এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তরুণীর নাম শারমিন আক্তার (২০)। তিনি বদরুন্নেছা মহিলা কলেজের ইংরেজি বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী।

হাসপাতালে মৃত শারমিনের চাচা হালিম সরকার জানান, খিলগাঁও নন্দিপাড়ায় তাদের নিজেদের বাড়ি। রাতে শারমিন নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। বিষয়টি দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে স্থানীয় ফেমাস হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকায় একটি ছেলের সঙ্গে তার বিয়ের কথা চলছিল। তবে সে কেন আত্মহত্যা করেছে তা স্পষ্ট করে জানাতে পারেননি স্বজনরা।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।