ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৭:৫৭:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

রাজধানীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪২ পিএম, ২২ জানুয়ারি ২০২৩ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর ভাটারা এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছে। তার নাম মোসাম্মদ নাদিয়া (২৩)।

নিহত নাদিয়া নর্দান ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী।

রোববার দুপুর পৌনে ১টার দিকে ভাটারা থানার প্রগতি সরণি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার  পালিয়ে গেছে।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আকলিমা খাতুন জানান, রোববার দুপুরে নাদিয়া তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেল যোগে ভাটারার প্রগতি সরণী এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ভিক্টর পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে তার বন্ধু অক্ষত আছেন।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান,  ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।