রাজধানীতে বাস সংকট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ৮ জুলাই ২০২২ শুক্রবার
ফাইল ছবি
স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন ঘরমুখো মানুষ। ফলে রাজধানীর পথে পথে এখন মানুষের উপচেপড়া ভিড়। কিন্তু পথে নেমে গাড়ি না পেয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। রাজধানীতে এখন গণপরিবহনের সংকট চরমে পৌঁছেছে।
শুক্রবার সকাল থেকেই রাজধানীর আসাদগেট, মোহাম্মদপুর, সায়েন্সল্যাব, শাহবাগসহ অন্যান্য অনেক স্থানে যানবাহনের তীব্র সংকট দেখা যায়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও যাত্রীবাহী বাস পাওয়া যায়নি।
যারা ঢাকায় ঈদ করবেন, তারা নিজেদের দৈনন্দিন কাজে ঘর থেকে বেরিয়ে পড়ছেন চরম বিপাকে। অসংখ্য মানুষ বাস স্টপেজগুলোতে গাড়ির জন্য অপেক্ষা করছেন। হাতে গোনা কিছু গণপরিবহন চলাচল করলেও যাত্রীতে ঠাসা থাকায় অনেকেই তাতে উঠতে পারেননি।
এদিকে গণপরিবহন কম থাকায় মানুষের চাপে পিকআপেও যাত্রী বহন করতে দেখা যায়। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা কিংবা রিকশায় অনেকেকে যেতে দেখা যায় বাস টার্মিনালে।
অনেককে আবার হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। এ ক্ষেত্রে সবচেয়ে বিপাকে পড়ছেন নারী, শিশু ও বয়স্করা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই।
বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন রবিউল ইসলাম। ভোর ৬টার দিকে এসেছেন গাবতলী বাস টার্মিনালে, গন্তব্য উত্তরবঙ্গের জেলা গাইবান্ধা। আগে থেকেই টিকিট সংগ্রহ করেছেন। তবে সময় মতো গাড়ি ছাড়ছে না বলেও অভিযোগ করেন তিনি। আর টার্মিনালে আসার পথে সড়কের ভোগান্তিতে তিনি ক্ষুব্ধ।
তিনি বলেন, ভোরে হাতিরঝিল থেকে লাগেজ নিয়ে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। এসে দেখি ৭টার বাস এখনো আসেনি। কখন আসবে, তাও জানি না।
বরিশালের ইসমাইল হোসেন স্ত্রী-সন্তানদের দুদিন আগে লঞ্চে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। আজ তিনি মিরপুর থেকে বাসে করে সদরঘাট যাওয়ার উদ্দেশে বের হন। লঞ্চে বরিশাল যাবেন। কিন্তু বাস পাচ্ছেন না। গণপরিবহনের সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, অন্য সময়ে গাড়ির চাপে যানজট লেগে থাকে। এখন সিগন্যালেও গাড়ি দাঁড়াচ্ছে না। এ কষ্ট দেখার কেউ নেই।
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- কারাবাও কাপ: চেলসিকে ফের হারিয়ে ফাইনালে আর্সেনাল
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- প্রধানমন্ত্রী পদে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- পবিত্র শবে বরাত আজ
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু











