ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৩:০১:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৬ এএম, ১১ মার্চ ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) রাতে বাড্ডার সাঁতারকুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের নাম ঠিকানা ও বিস্তারিত জানা যায়নি। ওই নারী পরিবার নিয়ে এক বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা গেছে।

বাড্ডা থানার এসআই ফাতেমা সিদ্দিকা সোমা বলেন, বাসার সিঁড়ি মোছার কাজ করার সময় পাশে থাকা একটি বিদ্যুতের তারে জড়িয়ে স্পৃষ্ট হন তিনি। পাশে থাকা তার চার বছরের এক ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।