ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৫:৩২:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

রাজধানীতে শনিবার কখন, কোথায় লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৬ এএম, ২০ আগস্ট ২০২২ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আজ শনিবার, ২০ আগস্ট ২০২২, ৫ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ। বিদ্যুতের ঘাটতি কমাতে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে সরকার। সেই নির্দেশনা অনুযায়ী আজও বিভিন্ন এলাকায় লোডশেডিং-এর ঘটনা ঘটবে।

নির্দেশ মোতাবেক শনিবার (২০ আগস্ট) বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো লোডশেডিং শুরু করবে সকাল ১০টায়, যা চলবে রাত ১০টা পর্যন্ত।

ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো), নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো), ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর ওয়েবসাইটের নির্দিষ্ট লিংকে গিয়ে এ তালিকা দেখতে পারবেন গ্রাহকরা।

এদিন কোন এলাকায় লোডশেডিং হবে, এর সূচি দিয়েছে ডিপিডিসি, ডেসকো, নেসকো এবং ওজোপাডিকো।
দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে।