রাজধানীতে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, বাস চালক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৮ পিএম, ২৮ জুলাই ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
রাজধানীতে চলন্ত বাসে এক ছাত্রীকে ‘যৌন নিপীড়নের’ অভিযোগে বিকাশ পরিবহনের বাস চালক মো. মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মো. কুদরত-ই-খুদা।
এসময় চালকের সহকারীকেও গ্রেপ্তারের চেষ্টা করছেন বলে জানান তিনি ।
ওই শিক্ষার্থীর বাসা ঢাকার আজিমপুর এলাকায়। ২৪ জুলাই রাতে ধানমণ্ডি থেকে বাসায় যাওয়ার পথে বাসের ভেতর নিপীড়নের শিকার হওয়ার পর তিনি ফেইসবুকে ঘটনাটি প্রকাশ করেন।
কুদরত-ই-খুদা বলেন, বিষয়টি নজরে এলে পুলিশ ওই তরুণীর সঙ্গে যোগাযোগ করে। পরে লালবাগ থানায় মেয়েটির বাবা একটি মামলা করেন এবং পুলিশ অভিযান চালিয়ে বাস চালক মাহবুবুরকে গ্রেপ্তার করে। ওই ছাত্রী সেদিন রাত পৌনে ৯টার দিকে ধানমণ্ডি থেকে আজিমপুরে যাওয়ার জন্য বিকাশ পরিবহনের বাসে ওঠেন। বাসে উঠে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি অনুভব করেন, তার শরীরে কেউ হাত দিয়েছে। এরপর তাকিয়ে দেখেন, বাসে কোনো যাত্রী নেই এবং তার পাশের সিটে বাস চালকের সহকারী।
পুলিশ কর্মকর্তা কুদরত-ই-খুদা বলেন, বিপদ আঁচ করতে পেরে মেয়েটি হেলপারকে ধাক্কা দিয়ে সরিয়ে সিট থেকে বের হওয়ার চেষ্টা করেন। বাসের হেলপার তখন তার মুখ চেপে ধরে। ধস্তধস্তির এক পর্যায়ে হেলপারকে সরিয়ে ওই তরুণী চালককে চিৎকার করে বাস থামাতে বলেন। কিন্তু চালক বাস না থামিয়ে দ্রুতগতিতে ইডেন কলেজের সামনে দিয়ে আজিমপুরের দিকে যেতে থাকেন।
এক পর্যায়ে আজিমপুর গার্লস স্কুলের কাছে বাসের গতি কমে গেলে ওই ছাত্রী লাফ দিয়ে বাস থেকে নেমে যান বলে পুলিশকে জানিয়েছেন।
এ ঘটনায় মামলা হওয়ার পর তদন্তে নেমে পুলিশ ক্লোজড সার্কিট (সিসি ক্যামেরা) ক্যামেরার ভিডিও দেখে বিকাশ পরিবহনের বাসটি শনাক্ত করে এবং চালক মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করে।
পাশাপাশি ওই বাসটি পুলিশ জব্দ করেছে বলে জানান অতিরিক্ত উপ কমিশনার কুদরত-ই-খুদা।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








