রাজধানীতে শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ১২ জুন ২০২২ রবিবার
ফাইল ছবি
রাজধানীর হাজারীবাগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মাহবুব মোরশেদ নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছেন ওই ভুক্তভোগীর বাবা।
রোববার (১২ জুন) সকালে হাজারীবাগের ঝিগাতলায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের সামনে এ ঘটনা ঘটে।
মেয়ের বাবা জানান, তার মেয়ে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের বাসে ওঠার জন্য পায়ে হেঁটে বাসা থেকে ঝিগাতলা যাওয়ার পথে এক বখাটে একা পেয়ে তাকে উত্ত্যক্ত করে। এ সময় পেছন থেকে জাপটে ধরার চেষ্টা করলে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই বখাটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মেয়ের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে কয়েকজন মিলে ছেলেটিকে আটক করা হয়। পরে ৯৯৯ এ কল করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, সকাল সাতটার দিকে ‘জাতীয় জরুরি সেবা’ নম্বরে কল করে এক বাবা তার মেয়ের শ্লীলতাহানি হয়েছে এমন অভিযোগ করে তাৎক্ষণিক সহায়তা চান। পরে হাজারীবাগ থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে মাহবুব মোরশেদ (২৬) নামে ওই বখাটে যুবককে গ্রেপ্তার করে। শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান





