রাজধানীতে সীমিত আকারে বাস চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ১০ ডিসেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে অনেকটা ভীতির মধ্যে থেকে বাস মালিকরা রাজধানী এবং রাজধানীর বাইরে বাস চালানো বন্ধ রেখেছিলেন। তবে সমাবেশ শেষ হওয়ার পর তারা সিদ্ধান্ত নিয়েছেন, যাত্রী অনুপাতে বাস চালাবেন। এর ফলে রাজধানীর সড়কে সীমিত আকারে বাস চলাচল শুরু হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় পল্টনের নাইটিংগেল মোড়ে আকাশ পরিবহনের বাস চলাচল করতে দেখা যায়। তবে বাসে খুব কম সংখ্যক যাত্রী দেখা গেছে।
এদিকে বাস মালিক এবং সমিতির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার (১১ ডিসেম্বর) সকালের মধ্যে বাস চলাচল স্বাভাবিক হবে।
রাজধানীতে চলাচলকারী রাইদা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মকবুল হোসেন পাটোয়ারী বলেন, আমরা কখনোই মালিকদের বাস না চালানোর সিদ্ধান্ত জানাইনি। মালিকরা ভীত হয়ে রাস্তায় বাস নামাননি। সমাবেশ শেষ হওয়ার পর আমরা তাদেরকে আবারও অনুরোধ করেছি, যেন বাস চালানো শুরু করে।
তিনি আরও বলেন, সারাদিন যেহেতু রাজধানীতে যাত্রী একেবারেই কম ছিল, তাই আমরা বাস চালাতে পারিনি। সন্ধ্যায় যাত্রী বাড়ার সঙ্গে সঙ্গে মালিকরা বাস চালাতে আগ্রহী হচ্ছেন।
মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, আমি সারাদিন বাসস্ট্যান্ডে ছিলাম। কোনো যাত্রীকে দেখিনি টিকিট কাটতে আসতে। সন্ধ্যার পর থেকে কিছু যাত্রী রাতে গন্তব্যে যাওয়ার জন্য আসছেন। পর্যাপ্ত সংখ্যক যাত্রী হলে রাতে ঢাকা থেকে বাস ছেড়ে যাবে। আশা করি রোববার সকালের মধ্যে বাস চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার










