ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২০:১৯:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

রাজধানীতে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ২৯ নভেম্বর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, কাজলা এলাকায় একটি বাসায় স্বামী স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা করেছে বলে খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তাদের মরদেহ উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। তারা হলেন- বেবী আক্তার (২০) ও  রবিউল ইসলাম (২৫)।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আমাদের কাছে খবর আসে কাজলা এলাকায় একটি বাসায় স্বামী স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা করেছে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বাসার দরজা ভেঙ্গে মরদেহ দুটি উদ্ধার করেছে।

তিনি বলেন, আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।