রাজধানীতে স্বাস্থ্যবিধি না মানায় ৫২ জনকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২১ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
রাজধানীতে স্বাস্থ্যবিধি না মানায় ৫২ জনকে জরিমানা
রাজধানীতে স্বাস্থ্যবিধি না মানায় ৫২ জন ব্যক্তির কাছ মোট ৩১ হাজার ৯৯০ টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমান আদালত। এ লক্ষে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধে সরকারের নির্দেশনাসমূহ বাস্তবায়নে মাঠ পর্যায়ে প্রশাসনের সাথে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানী জুড়ে অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। তার মধ্যে সর্বমোট ৮০টি মামলায় ২৩টি দোকান, ৫টি মোটরসাইকেল ও ৫২ জন ব্যক্তিকে মোট ৩১ হাজার ৯৯০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দিনভর রাজধানীর লালবাগ, মতিঝিল, মিরপুর ও উত্তরা বিভাগে পৃথক পৃথক ডিএমপির ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
আজ বুধবার ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় রমনা বিভাগে মাক্স ব্যবহার না করায় ১৩ জন ব্যক্তি, ৩ টি মোটরসাইকেল ও ১টি দোকানকে ২,১৯০ টাকা জরিমানা করা হয়। মতিঝিল বিভাগে মাক্স ব্যবহার না করায় ১২ জন ব্যক্তি, ২টি মোটরসাইকেল ও ৩টি দোকানকে ৪,০৫০ টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ লক্ষে মঙ্গলবার রাজধানীর লালবাগ বিভাগে মাক্স ব্যবহার না করায় ৩ জন ব্যক্তিকে এবং ১৪ টি দোকানকে ৬,০৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও মিরপুর বিভাগে মাক্স ব্যবহার না করায় ১০ জন ব্যক্তিকে ৩,৫০০ টাকা, গুলশান বিভাগে মাক্স ব্যবহার না করায় ৩ জন ব্যক্তিকে ও ৫টি দোকানকে ১৩,৬০০ টাকা এবং উত্তরা বিভাগে মাক্স ব্যবহার না করায় ১৩ জন ব্যক্তিকে ২,৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
এতে আরও বলা হয়, বেশকিছু শর্তে যানবাহন ও দোকানপাট খোলার অনুমতি দিয়েছে সরকার। অপ্রয়োজনে রাস্তায় নয়। ঘরে থাকুন, সুস্থ থাকুন। মেনে চলুন সামাজিক দূরত্ব। আর হ্যাঁ কোনও রকম উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু








