ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১:৪০:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

রাজধানীতে হেরোইনসহ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১১ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে হেরোইনসহ তাছলিমা (৪৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করে জানান, রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব-৩ এর একটি দল। সেসময় মাদক সম্রাজ্ঞী বলে পরিচিত তাছলিমাকে এক কেজি ২০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আগে থেকেই মামলা ছিল।

তিনি আরও জানান, তাছলিমা তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে হেরোইন, ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য নিজের কাছে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ডিলারদের কাছে তা বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।