ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৪:৫৯:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

রাজধানীর কল্যাণপুরে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫২ পিএম, ২০ মার্চ ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর কল্যাণপুরের নতুনবাজার বেলতলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

রোববার (২০ মার্চ) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের বেশ কয়েকটি ইউনিট যানজটের কারণে রাস্তায় আটকা পড়েছে।