রাজধানীর প্রবেশ মুখে পুলিশের চেকপোস্ট, যান চলাচল কম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০১ পিএম, ৯ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
রাজধানীতে যেকোনো ধরনের নাশকতা এড়াতে শহরের প্রবেশ পথে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এছাড়া ঢাকায় অন্যান্য ছুটির দিনের তুলনায় আজ শুক্রবার যান চলাচল অনেক কম দেখা যাচ্ছে।
শুক্রবার সকাল থেকে রাজধানীর পল্টন, শাহবাগ, ফার্মগেট, শ্যামলী, কল্যাণপুর ও মহাখালী ঘুরে অনেকটাই ফাঁকা চিত্র দেখা গেছে।
এদিকে বিএনপির আলোচিত ১০ ডিসেম্বরের গণসমাবেশের বাকি আছে মাত্র এক দিন। সমাবেশের স্থান নিয়ে কয়েক দিন ধরেই চলছে আলোচনা। রক্তারক্তির পর অবশেষে সমাবেশস্থল নিয়ে পুলিশ ও বিএনপির তরফ থেকে নতুন প্রস্তাব এসেছে। এবার গোলাপবাগ মাঠ বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠকের পর কমলাপুর স্টেডিয়াম ও মিরপুর বাঙলা কলেজের মাঠ পরিদর্শনে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা বিভাগীয় গণসমাবেশের প্রধান উপদেষ্টা মির্জা আব্বাসের নেতৃত্বে এ প্রতিনিধি দল শুক্রবার প্রথম প্রহরে সম্ভাব্য সমাবেশস্থল নির্ধারণে সরেজমিনে যান।
এর আগে বুধবার (৭ ডিসেম্বর) নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপি নেতাকর্মীদের। এ কারণে রাজধানীবাসীর মাঝে উদ্বেগ ও শঙ্কা দেখা দিয়েছে।
এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বৃহস্পতিবারের (৮ ডিসেম্বর) মতো শুক্রবারও রাজধানীর প্রবেশ মুখে কয়েকটি জায়গায় পুলিশের চেকপোস্ট দেখা গেছে।
এদিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাজধানীর প্রবেশ পথে সাইনবোর্ড, মৌচাক, মদনপুর, মেঘনা টোল প্লাজার সামনে পুলিশ চেকপোস্ট দেখা গেছে। এছাড়া গাবতলী এবং ঢাকার অদূরে সাভার ও নিকটবর্তী জেলা মুন্সিগঞ্জে গাড়ি থামিয়ে তল্লাশি করছে পুলিশ।
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার










