রাজনীতি ছাড়লেন সাবেক এমপি তুহিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫০ পিএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
রাজনীতিকে বিদায় জানিয়েছেন সংরক্ষিত আসনের সাবেক সাংসদ ও যুব মহিলা লীগের নেত্রী সাবিনা আক্তার তুহিন। নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া দীর্ঘ পোস্টে তিনি রাজনীতি থেকে বিদায় নেয়ার কথা জানান।
গত নির্বাচনে তুহিন ঢাকা-১৪ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। যদিও সেখানে গতবারের সাংসদ আসলামুল হককে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। পরবর্তী সময়ে সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রত্যাশা ছিল তুহিনের। তবে সেটাও হয়নি। এতে রাজনীতিতে অনেকটা হতাশ ছিলেন মহিলা লীগের এই নেত্রী।
মঙ্গলবার রাতে দেয়া ফেসবুক পোস্টে তুহিন রাজনৈতিক জীবনে নানা ঘাত প্রতিঘাতের কথা তুলে ধরেন। নিজের পরিবারকে সময় দেয়ার জন্য রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা বলা হলেও দীর্ঘ পোস্টে তিনি নারী হিসেবে রাজনীতি করতে গিয়ে নানা সমস্যা মোকাবেলার কথা জানান।
তার এই সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানালেও কেউ কেউ বলছেন, রাজপথে থাকা এমন নেতাকর্মীরা রাজনীতি থেকে সরে গেলে তা দলের জন্য ক্ষতির কারণ হবে।
সাবিনা আক্তার তুহিন ফেসবুকে লিখেন, ‘আমি রাজনীতি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে বাসায় থাকবো। আমি আমার বাচ্চাদের সময় দিতে পারি নাই পেটে বাচ্চা নিয়েও আন্দোলন সংগ্রাম করেছি। আমাকে প্রধানমন্ত্রী এমপি বানিয়েছিলেন এর জন্য ধন্যবাদ। আমি কেবল আমার সন্তানদের নিয়ে থাকতে চাই, তাই আমার পদত্যাগের সিদ্ধান্ত।’
‘আমি বর্তমান রাজনীতিতে বেমানান, আমি এত তাবেদারি করতে পারবো না। আমি রাজনীতির জন্য অনেক হিসেব করে পথ চলেছি। কোনো অন্যায়কে প্রশ্রয় দিইনি। জীবনে প্রতিটি মুহূর্তে সতর্ক পথ চলেছি, কখনো ভুল পথে পা ফেলিনি। তারপরও সবাই বলে আমি যোগ্য না, কারণ আমার কাছে প্রার্থী হওয়ার মতো অর্থ নেই । নারী হওয়া আজন্ম পাপ তার মাশুল গুণতে হয় প্রতিনিয়ত। নারী এমপি হলে তাদের কেবল নারী ইস্যুতে কাজ করার অধিকার আছে, মানুষ হিসেবে সকলের কাজ করার অধিকার নেই।’
তুহিন লিখেন, ‘একজন নারী সর্বত্র এত পরীক্ষা দেয় তাও তারাই খারাপ অযোগ্য । নারীর ক্ষমতায়ন তখনই হবে যখন ঘরে বাহিরে সিদ্ধান্তে নারীর ও ভূমিকা থাকবে। আমি একজন ভীতু মানুষ হয়ে থাকতে চাই না, সত্য কথা বলতে অন্যায়ের প্রতিবাদ করতে চাই। আমি যদি খারাপ হই তবে আমি মেনে নিবো তবে মিথ্যে অপবাদ মেনে নিবো না, আমাকে হটাতে অনেক মিথ্যে অপবাদ দেয়া হয়েছে, যা জেনে আমি ক্ষিপ্ত।’
সাবিনা বলেন, ‘চামচামি করা আমার নিয়মে নেই। মেয়ে মানুষ তুমি এভাবে চলতে পারবে না ওভাবে চলতে পারবে না-এসব আমি মেনে নিতে পারি না, আমি স্বাধীন। আমি পাপকে ঘৃণা করি তা যদি পরিবারের কেউও হয় তাকেও ত্যাগ করি, যা আমার কাছের মানুষেরা জানে। আমি পরাজয় মেনে নিতে রাজি যদি সেটা নিয়মের মধ্যে হয়। তবে অনিয়মের কাছে পরাজয় মানতে পারি না। আমার কাছে কারো কিছু চাওয়ার থাকলে দূরে থাকেন, কারণ আমি কারো জন্য কিছু করার ক্ষমতা রাখি না, আমি কেবলই শূন্য।’
‘আমি সংগ্রাম যুদ্ধ করার শক্তি রাখলেও সকলের নত মাথা আমাকে বিরত হওয়ার বার্তা দেয়। পরাজিত সৈনিকের মতো খুঁড়িয়ে হাঁটার চাইতে না হাঁটাই ভালো। বিদায় প্রাণের সংগঠন ক্ষমতায় নাই বা পেলে দুর্দিনের কর্মী হবো যদি দেহে থাকে প্রাণ।’
-জেডসি
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব


