রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন রওশন!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৩ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
জাতীয় পার্টির এরশাদ চেয়ারম্যান উইল করে জিএম কাদেরকে পার্টির পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত করায় প্রত্যক্ষ রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছে সাবেক বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি।
জানা গেছে, জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের কারণেই এ কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন রওশন এরশাদ। এরশাদের জীবদ্দশায় বেগম রওশন এরশাদই পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় ক্ষমতাপ্রাপ্ত নেতা। পার্টির প্রত্যক্ষ রাজনীতির নিয়ন্ত্রক বেগম রওশন এরশাদ থাকবেন এটাই গঠণতান্ত্রিক সিদ্ধান্ত।
জাপার একাধিক সূত্র নিশ্চিত করেছে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের চরম অবজ্ঞার কারণেই রাজনীতি থেকে নির্বাসনে যাবার সিদ্ধান্ত নিয়েছেন এরশাদপত্নী। কারণ, এরশাদ আর কোনোভাবেই চান না তার স্ত্রী জাপার রাজনীতিতে ক্ষমতাবান হোক।
এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে অনেকটা পর্দার অন্তরালে চলে যান রওশন এরশাদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এরশাদ নিজেকে বিরোধী দলীয় নেতা এবং ভাই জিএম কাদেরকে উপনেতার ঘোষণা দেবার পর চরম বিক্ষুব্দ হন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। তবে বেশ কয়েকজন এমপি বেগম রওশন এরশাদকে রাজনীতিতে সক্রিয় করার জন্য জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
রওশনপন্থী নেতারা মনে করেন, তাদের দলের চেয়ারম্যান এইচএম এরশাদ যে কোন মুর্হুতে তার সিদ্ধান্ত বদলাতে পারেন। তাছাড়া এরশাদকে চাঁপে রাখার কৌশল হিসেবে বেগম রওশন এরশাদকে চাঙ্গা রাখারও ইচ্ছে কতিপয় সংসদ সদস্যের।
এদিকে, জাপা চেয়ারম্যান শারিরীক অসুস্থতাজনিত কারণে বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উন্নততর চিকিৎসার জন্য খুব সহসাই আবারো তিনি সিঙ্গাপুরে যাবেন।
-জেডসি
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল


