ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ২০:৪৮:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

রাজবাড়ীতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৫ এএম, ২৪ নভেম্বর ২০১৮ শনিবার

রাজবাড়ীতে ঘুমন্ত অবস্থায় নুরজাহান বেগম (৭০) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোর রাত ৪টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের হাতিমোহন গ্রামে এ ঘটনা ঘটে। 

 

নিহত নুরজাহান জামালপুর ইউনিয়নের হাতিমোহন গ্রামের মৃত বেলায়েত হোসেনের স্ত্রী। 

 

পুলিশ জানায়, নিহতের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

 

পুলিশ আরো জানান, নিহত নুরজাহান বেগমকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার ব্যবহৃত কম্বল, বালিশ জব্দ করা হয়েছে। খুনিদের ধরতে পুলিশ কাজ করছে।