ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ২০:৪১:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, দুই নারীসহ নিহত ৩ 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৩ এএম, ৩ মার্চ ২০২৫ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহীর গোদাগাড়ীতে একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ প্রাণ হারিয়েছেন তিনজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) উপজেলার রাজাবাড়ি বাজার চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের সবার পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, গোদাগাড়ী মহিষালবাড়ি থেকে এক অ্যাম্বুলেন্স রাজশাহী যাচ্ছিল। আর রাজশাহীর দিক থেকে এক ট্রাক চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় রাজাবাড়িতে গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের চালক ও অ্যাম্বুলেন্সে থাকা দুই নারী নিহত হয়েছেন।


ওসি বলেন, নিহত একজনের নাম সুন্দরী রানি, তার বয়স ৬৫ বছর। বাকিদের নাম পরিচয় বিস্তারিত জানার চেষ্টা চলছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।